প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার এফএমএম-এর সাথে বোয়েসেলের দ্বিপাক্ষিক বৈঠক

প্রবাস বাংলা
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম)-এর সাথে দ্বিপাক্ষিক সভা করেছে বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল মঙ্গলবার সকালে কুয়ালালামপুরে এফএমএম কার্যালয়ে এ সভায় অংশ নেয়।

সভায় এফএমএম-এর ডেপুটি প্রেসিডেন্ট জ্যাকব লি, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি এবং সংগঠনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে এফএমএম সদস্যভুক্ত কোম্পানিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্বল্প খরচে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে বোয়েসেলের সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া শ্রমিক কল্যাণ, কর্মসংস্থান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এফএমএম সদস্যরা বাংলাদেশি শ্রমিকদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের নিয়োগ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতা মাথায় রেখে বাংলাদেশি শ্রমিকদের আরও দক্ষ করে তুলতে প্রশিক্ষণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এফএমএম-এর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও চেয়ারম্যান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমিটি দাতো’ নাথান কে সুপ্পিয়া, ডেপুটি চীফ এক্সিকিউটিভ অফিসার মিসেস হেমা থিরুচেলভাম, সিনিয়র এক্সিকিউটিভ মিসেস সোফিনার আব্দুল হালিম প্রমুখ। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন এফএমএম-এর একাধিক কর্মকর্তা ও কোম্পানি প্রতিনিধি।

বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পলিসি এডভাইজর জিয়া হাসান, উপসচিব হেদায়েতুল ইসলাম মন্ডল, বোয়েসেলের অথোরাইজড এজেন্ট জসওয়ান্ত সিং, জেনারেল ম্যানেজার নূর আহমেদ এবং হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রনব কুমার ঘোষ।

এছাড়া ২৩ ও ২৪ সেপ্টেম্বর বোয়েসেল প্রতিনিধিদল মালয়েশিয়ার বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও এক্রেডিটেশনসহ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বৈঠক করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।