প্রবাস বাংলা
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান বিএনপি নেজুয়া আঞ্চলিক কমিটির প্রস্তাবিত সভাপতি আব্দুল হালিম সম্পাদক জামাল সরফী

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানের নেজুয়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেজুয়া আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নেজুয়ার স্থানীয় একটি হলরুমে আয়োজিত এই সভায় প্রবাসে অবস্থানরত বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নেজুয়া আঞ্চলিক কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল হালিমকে প্রস্তাবিত সভাপতি (প্রস্তাবিত), মোহাম্মদ মুবিনকে সিনিয়র সহ-সভাপতি (প্রস্তাবিত), জামাল সরফীকে সাধারণ সম্পাদক (প্রস্তাবিত), আলমগীরকে সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) এবং ইঞ্জিনিয়ার আয়ুবকে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) হিসেবে নির্বাচিত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নেজুয়া অঞ্চলে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, নতুন কর্মী সংগ্রহ এবং প্রবাসে বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, প্রবাসে বিএনপির সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করতে নিয়মিত সভা-সমাবেশ, মতবিনিময় এবং সামাজিক কর্মকাণ্ডে দলের অংশগ্রহণ বাড়াতে হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও দলের গ্রহণযোগ্যতা ও আস্থা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নেজুয়া অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।