প্রবাস বাংলা
ঢাকাFriday , 13 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য ‘প্রতিবন্ধী ভাতা-২০২৬’ আবেদন শুরু

প্রবাস বাংলা
February 13, 2026 6:50 pm
Link Copied!

প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য ‘প্রতিবন্ধী ভাতা-২০২৬’ আবেদন শুরু আগামী ১৫ ফেব্রুয়ারি মাসিক ২ হাজার টাকা, সর্বোচ্চ দুই সন্তানের জন্য আবেদন করা যাবে; শেষ সময় ৩১ মার্চ

পিবিএন ডেস্ক : | প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য ‘প্রতিবন্ধী ভাতা-২০২৬’ প্রদানে আবেদন আহ্বান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এ বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পিতা-মাতা বা অভিভাবকরা অনলাইন ও সরাসরি উভয় পদ্ধতিতে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসিক ২ হাজার টাকা হারে বার্ষিক ২৪ হাজার টাকা করে ৭ বছর মেয়াদে এ ভাতা প্রদান করা হবে। ১ জানুয়ারি ২০২৬ থেকে ভাতা কার্যকর হবে। একজন প্রবাসী কর্মীর ক্ষেত্রে সর্বোচ্চ দুই সন্তানের জন্য পৃথকভাবে আবেদন করা যাবে।

যোগ্যতা ও শর্ত
যেসব প্রবাসী কর্মী বিএমইটির বহির্গমন ছাড়পত্র বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করেছেন, তাদের প্রতিবন্ধী সন্তানরা এ ভাতার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবার, যারা বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন, তারাও আবেদন করতে পারবেন।

#প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সঙ্গে প্রতিবন্ধী সন্তানের পিতা/মাতার পাসপোর্টের ফটোকপি, সন্তানের ছবি, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, বহির্গমন ছাড়পত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), ব্যাংক হিসাবের স্টেটমেন্টসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের এনওসি সংযুক্ত করতে হবে।

#আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে https://portal.wewb.gov.bd/ ঠিকানায়। অনলাইন আবেদন গ্রহণ করা হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।
এছাড়া নির্ধারিত ক্ষেত্রে সরাসরি আবেদনপত্র সংগ্রহ করে ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যালয়ে জমা দিতে হবে।

অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রতিবন্ধী ভাতা প্রদানের বিষয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত।
উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যারা এ ভাতা পেয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

অধিক তথ্যের জন্য দেশে ১৬৩৯৫ (টোল ফ্রি) এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০১০১০ নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।