প্রবাস বাংলা
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করায় নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়েছে প্রবাসী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান (সিআইপি) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী (সিআইপি) স্বাক্ষরি এক অভিনন্দন বার্তায় বলা হয়, জনগণের বিপুল সমর্থন দেশের নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশারই বহিঃপ্রকাশ। সংগঠনটি আশা প্রকাশ করে যে, নতুন সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশ অর্থনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রবাসী কল্যাণে নতুন উচ্চতায় পৌঁছাবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বৈদেশিক রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিবছর সিআইপি (কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন) সম্মাননা প্রদান করে থাকে। প্রবাসী সিআইপিদের সমন্বয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করা এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সদস্যদের নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনটি জানায়, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অর্থনীতিতে অবদান রাখাই তাদের মূল লক্ষ্য।

নতুন সরকারের কাছে প্রবাসী বিনিয়োগবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় করা এবং সংশ্লিষ্ট নীতিমালা ও প্রশাসনিক সহায়তা সহজতর করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করে।

পরে নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।