পিবিএন ডেস্ক : ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত বাংলাদেশ ও বহিঃবিশ্বের অন্যান্য দেশের মত বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা।
মঙ্গলবার বাংলাদেশের সাথে সঙ্গতি রেখে দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন এলাকায় বাংলাদেশ স্কুল এণ্ড কলেজে স্থানীয় সময় সকাল ৭ টায় পরীক্ষা শুরু হয়।
এবার বাংলাদেশ স্কুল বাহরাইনে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী সংখ্যা হচ্ছে ৬১জন এদের মধ্যে ৩৫ জন ছাত্র এবং
২৭ জন ছাত্রী ছিলেন।
এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৭ জন ও বাণিজ্যিক বিভাগে ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো রইস হাসান সারোয়ার। এসময় উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মাহফুজুর রহমান ও প্রিন্সিপাল অরুন নায়র,
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা
মো: জসিম উদ্দিন
হল সুপারের দায়িত্ব পালন করেন ভাইস প্রিন্সিপাল সাহিদা বেগম
বোর্ড নির্ধারিত পরীক্ষার সকল নিয়ম মেনেই সন্তোষজনক পরিবেশে চলছে এ পরীক্ষা। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং কেমব্রিজ বিশ্বাবিদ্যালয় এর আন্তর্জাতিক পাঠ্যক্রম উভয় দ্বারা পরিচালিত হয়ে আসছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি।
এটি ২০০৩ সাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুুুনামের সহিত এগিয়ে যাচ্ছে।
পরীক্ষায় সার্বিক সহযোগীতায় ছিলেন স্কুলের প্রশাসনিক কমকর্তা মুসাদ্দেকুল ইসলাম ।