প্রবাস বাংলা
ঢাকাThursday , 19 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান বাংলাদেশ দূতাবাস অফিসের নতুন সময়সূচী ঘোষণা

প্রবাস বাংলা
February 19, 2026 4:48 am
Link Copied!

পিবিএন ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মাস্কাট –এর অফিস কার্যক্রমের নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে।

কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রাফিউল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসজুড়ে নির্ধারিত সময় অনুযায়ী সকল দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারী থেকে দূতাবাসের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলারসহ অন্যান্য সেবা প্রদান করা হবে।

এছাড়া প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের প্রয়োজনীয় সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচী মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এ সময়সূচী দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য নোটিশ বোর্ড ও ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের সেবাদানে দূতাবাসের এ সময়সূচী রমজান মাসে কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।