প্রবাস বাংলা
ঢাকাTuesday , 1 September 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মাসকাট-রিয়াদ রুটে সপ্তাহে ৩টি সরাসরি ফ্লাইট চালুর অনুমোদন সৌদিয়ার

প্রবাস বাংলা
September 1, 2026 5:17 am
Link Copied!

পিবিএন ডেস্ক : মাসকাট থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) সৌদিয়াকে মাসকাট-রিয়াদ রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। আগামী ২৭ অক্টোবর ২০২৬ থেকে এসব ফ্লাইট চালু করা যাবে।

সৌদিয়া বর্তমানে জেদ্দা, রিয়াদ ও মদিনাকে প্রধান হাব হিসেবে ব্যবহার করে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার ১৪০টিরও বেশি শহরে ফ্লাইট পরিচালনা করছে।

বিমান সংস্থাটি ২০৩০ সালের মধ্যে তাদের বহর ও আন্তর্জাতিক নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। ওই সময়ের মধ্যে বিশ্বব্যাপী ১৫০টি গন্তব্যে সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে সৌদিয়ার।

মাসকাট-রিয়াদ রুটে নতুন এই সরাসরি ফ্লাইট চালু হলে ওমান ও সৌদি আরবের মধ্যে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।