প্রবাস বাংলা
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধি পাচ্ছে ওমান সোশ্যাল ক্লাব কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে টিম

প্রবাস বাংলা
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে আসন্ন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ফুটবল টুর্নামেন্টে টিম বৃদ্ধি প্রসঙ্গে।

ওমান বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি ও আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে শীঘ্রই শুরু হতে যাচ্ছে গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট।

ওমানে সোশ্যাল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট কে ঘিরে পুরো কমিউনিটিতে বিরাজ করছে সাজ সাজ রব ও উৎসবের আমেজ। সোশ্যাল ক্লাব কতৃপক্ষ প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল আটটা টিম নিয়ে এই টুর্নামেন্ট শেষ করবে। ওমানে অগণিত ফুটবল প্রেমী ও ক্রীড়া সংগঠকদের বিশেষ অনুরোধে টুর্নামেন্টে ফুটবল টিম বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্লাব কতৃপক্ষ।

খেলোয়ার ও ক্রীড়া সংগঠকদের আগ্রহের কারণেই সোশ্যাল ক্লাব জরুরী সভা তলব করে এবং এই সভায় ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সিরাজুল হক সভাপতিত্ব করেন । দীর্ঘ আলোচনার পর অগণিত খেলোয়াড়দের আগ্রহ বিবেচনা করে এখন আটটি টিম এর পরিবর্তে ষোলটি টিম অংশ নিতে পারবে। ক্লাব বোর্ডে উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য টিম যত বৃদ্ধি পাবে টুর্নামেন্ট তত দীর্ঘায়িত হবে। যার ফলে সময় ও শ্রম এবং খরচও বৃদ্ধি পাবে অনেক । তারপরেও সকলের আগ্রহে টিম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। সুতরাং যারা আগে সুযোগ পাননি তাদের প্রতি অনুরোধ তারা যেন সহসা রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।