প্রবাস বাংলা
ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

আজমান ও ফুজাইরাহতে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময় ও সচেতনতামূলক সভা

প্রবাস বাংলা
September 28, 2026 6:01 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আজমান ও ফুজাইরাহতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক সভা করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই।

কনস্যুলেটের উদ্যোগে গত ১৯ সেপ্টেম্বর আজমানে এবং ২৭ সেপ্টেম্বর ফুজাইরাহতে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়। সভা দুটির আয়োজনে বাংলাদেশ কমিউনিটি, আজমান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ফুজাইরাহ সার্বিক সহযোগিতা প্রদান করে।

সভায় প্রবাসী বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন, বিধি-বিধান ও নিয়ম-শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সময় কনস্যুলেটের কর্মকর্তারা অংশগ্রহণকারী প্রবাসীদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা শোনেন। পরে তাদের সমস্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় প্রবাসীদের আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।