প্রবাস বাংলা
ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির নতুন কমিটি ঘোষণা

প্রবাস বাংলা
October 10, 2026 5:55 am
Link Copied!

মাহিম উদ্দীন মুন্না,আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হাটহাজারীবাসীদের সংগঠন হাটহাজারী সমিতি UAE-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত (৩ অক্টোবর) আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি, ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ৭ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতা মোহাম্মদ সাহাদাত হোসেন (সিআইপি)।

স্থায়ী কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন হাটহাজারী সমিতি UAE-এর প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নজরুল হাসান।

এছাড়া সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার (সিআইপি) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রবাসে বসবাসরত হাটহাজারীবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি প্রবাসী হাটহাজারীবাসীর কল্যাণ ও মানবিক সেবায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।