প্রবাস বাংলা
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের দারুণ জয়

প্রবাস বাংলা
অক্টোবর ৩, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : SENIOR OC SEASON 2025-26 (D Division) ক্রিকেট লিগে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান প্রথম জয়ের দেখা পেল। দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে তারা OCT Al Hail A-কে ২ উইকেটে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে OCT Al Hail A নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে। দলের বোলাররা শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন। বাংলাদেশ ক্রিকেট ক্লাবের মেহেদী রিয়াদ, মামুনুর রশিদ, সাইফুল এবং শহীদ হোসেন শোহাগ প্রত্যেকে একটি করে উইকেট নেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রান করে ম্যাচ জিতে নেয়। দলের ওপেনার সাইফুল ঝড়ো ব্যাটিংয়ে ৪০ বলে ৬৯ রান করেন, যেখানে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। এছাড়া বেলায়েত মিরাজ ২৩ রান এবং খান সাকিল ১৪ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

চমৎকার ব্যাটিং ও কার্যকর বোলিং পারফরম্যান্সের জন্য অলরাউন্ডার সাইফুলকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়।

বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের এই জয়ে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। দলটির কর্মকর্তারা আশা করছেন, আগামীতেও খেলোয়াড়রা একই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্য বয়ে আনবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।