প্রবাস বাংলা
ঢাকাTuesday , 25 February 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের আত্মপ্রকাশ

প্রবাস বাংলা
February 25, 2025 4:35 pm
Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: ওমান বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

ওমান বারকা অঞ্চলের একটি রিসোর্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।

এতে সভাপতিত্ব করেন স্পোর্টস ক্লাবের সভাপতি মুহাম্মদ হানিফুল ইসলাম। অনুষ্ঠানের আহবায়ক নূর নবী শাহাজাহান ও সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আব্বাস উদ্দিন।

মুহাম্মদ বখতিয়ার উদ্দিনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, আজিমুল হক বাবুল সিআইপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নোমান অজীৎ দে প্রমূখ।

নবগঠিত ওমান বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের সভাপতি মুহাম্মদ হনিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজ।
কার্যকরী কমিটির আরো উপস্থিত ছিলেন, সেলিম উদ্দিন, জমির উদ্দিন, খোরশেদ আলম, রফিকুল আলম, শুয়াইব বাবলু, ওয়াহেদ আহমেদ রাজন, এমরান হোসেন, আকবর আলী, জামাল উদ্দিন, এনায়েত উল্লাহ মানিক, বাবর আলী, রিয়াজ উদ্দিন, আব্দুস ছাত্তার, মো হারেস, মোঃ রাশেদ, মাইন উদ্দিন, নূর নবী, কামাল উদ্দিন, মোঃ মোজাফফর, মজিবর রহমান, মাওলানা নাজমূল হক, আয়াজ মাহমুদ, রাশেুল ইসলাম সাব্বির, সালা উদ্দিন, মিশুক মিয়াসহ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা ওমান বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।