প্রবাস বাংলা
ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে আল বারাকা গ্রুপের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রবাস বাংলা
September 28, 2026 5:55 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নোরালিন জুবাইরা বাজা-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আল বারাকা গ্রুপ ওমানের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর ) রাজধানী মাস্কাটে ফিলিপাইন দূতাবাসে সাক্ষাতের সময় দেশটির মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অফিসের লেবার অ্যাটাশে মিসেস অ্যালিস কিউ. ভিসপেরাস এবং ওয়েলফেয়ার অফিসার ও অ্যাটাশে মিসেস কারমেলিটা ‘লেথ’ টি. রাকুইজা উপস্থিত ছিলেন।

আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন গ্রুপের সিইও আবদুল্লাহ আল-জাবের, গ্রুপ জেনারেল ম্যানেজার সালিম সাজিথ, হেড অব প্রকিউরমেন্ট ওয়াজেদ আলম এবং রয়্যাল প্লাজা হোটেল দুকমের অপারেশনস ম্যানেজার জোয়েমি চাইল্ডেন পিটারোস।

সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা জোরদার, উভয় দেশের কমিউনিটির কল্যাণে সহযোগিতার সুযোগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে অর্থবহ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে আল বারাকা গ্রুপের পক্ষ থেকে ফিলিপাইন দূতাবাসের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য রাষ্ট্রদূত নোরালিন জুবাইরা বাজা এবং দূতাবাসের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ বলেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও সহযোগিতার সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও অর্থবহ অংশীদারত্ব গড়ে উঠবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

আল বারাকা গ্রুপ ওমানের একটি শীর্ষস্থানীয় বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান। বাংলাদেশি উদ্যোক্তার গড়ে তোলা এই প্রতিষ্ঠানটি হাইপারমার্কেট, হোটেল ও ট্রাভেল এজেন্সিসহ বিভিন্ন খাতে সেরা সেবা, গ্রাহকের আস্থা এবং সুনামের জন্য পরিচিত। বর্তমানে পুরো ওমানজুড়ে ২০টিরও বেশি আউটলেট রয়েছে, যেখানে প্রায় ৫০০ জন কর্মী কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।