প্রবাস বাংলা
ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়া বিমানবন্দর টার্মিনাল ১- থেকে ফিরতে হলো ১৩১ জন

Link Copied!

রাব্বি মাহমুদ : মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ১-এ মোট ১৩১ জন প্রবাসীকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ হিসেবে জানা যায়, তারা মালয়েশিয়ার ভিসা প্রবেশের প্রয়োজনীয়তা পূরণ করতে পারেননি।

যারমধ্যে রয়েছে বাংলাদেশি ৯৬ জন, পাকিস্তানি ৩০ জন, ইন্দোনেশিয়ার ৫ জন (৪ পুরুষ ও ১ নারী)।

মালেশিয়া নিউজ এজেন্সি বরাতে জানা যায়, মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এক অভিযানে আন্তর্জাতিক আগমন হল ও গেট C1 থেকে C37 পর্যন্ত ৩০০-র বেশি বিদেশিকে স্ক্রিনিং করা হয়।

এজেন্সি আরো জানিয়েছে, যেসব কারণে তাদের প্রবেশ আটকে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, সন্দেহজনক আবাসন বুকিং, ইমিগ্রেশন কাউন্টারে রিপোর্ট না করা, থাকার খরচের জন্য পর্যাপ্ত অর্থ না থাকা।

অনেকেই দাবি করছিলেন তারা এক মাস থাকবেন, কিন্তু তাদের কাছে ছিল মাত্র ৫০০এমআর—যা তাদের ভ্রমণের সত্যিকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি করে।

এজেন্সি বলেছে, এধরনের ব্যবস্থা আন্তর্জাতিক ইমিগ্রেশন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাই তাদের প্রধান অগ্রাধিকার।

তারা সকল বিদেশি ভ্রমণকারীদের উপদেশ দিয়েছে, যেন তারা ভ্রমণের আগে সঠিক ও সম্পূর্ণ কাগজপত্র, আবাসন ও আর্থিক প্রস্তুতি সম্পন্ন করে মালয়েশিয়ায় প্রবেশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।