প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে বাংলাদেশ দূতাবাস বন্ধ ঘোষণা

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি এড়াতে গুরুত্বপূর্ণ কনস্যুলার সেবাসমূহ সীমিত আকারে চালু রাখা হবে।

বাংলাদেশ দূতাবাস, মাস্কাট থেকে জারি করা এক সরকারি নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, ছুটির দিনে দূতাবাসের নিয়মিত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট ডেলিভারি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা এবং অন্যান্য জরুরি কনস্যুলার সেবা সীমিত মোডে যথারীতি প্রদান করা হবে।

নোটিশে আরও বলা হয়, প্রবাসীদের সুবিধার্থে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু থাকবে। এছাড়া, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) থেকে দূতাবাসের সকল দাপ্তরিক ও কনস্যুলার কার্যক্রম স্বাভাবিক নিয়মে পুনরায় চালু হবে।

ছুটিকালীন সময়ে প্রবাসী বাংলাদেশিদের জরুরি যোগাযোগ ও তথ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট amardutabashmuscat.org সচল থাকবে। পাশাপাশি, প্রবাসীরা প্রয়োজন অনুযায়ী হোয়াটসঅ্যাপ নম্বর +৯৬৮ ৯৯১৮০৬২২-এ টেক্সট বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

অত্যন্ত জরুরি পরিস্থিতিতে—যেমন আকস্মিক দুর্ঘটনা বা তাৎক্ষণিক সহায়তার প্রয়োজন হলে—শুধুমাত্র ভয়েস কলের জন্য নির্ধারিত জরুরি নম্বর +৯৬৮ ৯৯৯৯৭৫২৫ সার্বক্ষণিক চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উক্ত নোটিশে বাংলাদেশ দূতাবাস, মাস্কাটের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ রাশিদুল ইসলাম স্বাক্ষর করেন।

প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত সময় ও নির্দেশনা মেনে চলার জন্য দূতাবাসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।