প্রবাস বাংলা
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহেদ ইদ্রিস

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

পিবিএন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ওমান কেন্দ্রীয় যুবদলের প্রস্তাবিত সভাপতি প্রকৌশলী আমিনুর ইসলাম দেশে অবস্থান করছেন।

তার অনুপস্থিতিতে সংগঠনের কার্যক্রম যেন ব্যাহত না হয় এবং প্রবাসে যুবদলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও সক্রিয় ও সুসংহত থাকে—সে লক্ষ্যে ওমান কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহিদ ইদ্রিসকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার ৭ ফেব্রুয়ারী ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সময়ে প্রবাসে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক শক্তি অটুট রাখা, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখার লক্ষ্যে এই দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জাহিদ ইদ্রিস ওমানের বিভিন্ন শাখা ও ইউনিটের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রবাসে অবস্থানরত যুবদলের নেতাকর্মীরা দেশের গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনকালীন রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সে ধারাবাহিকতায় ওমান কেন্দ্রীয় যুবদল আগামীতেও দলীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনকে গতিশীল রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওমান কেন্দ্রীয় কমিটি, ওমান কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক (প্রস্তাবিত কমিটি) এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।