প্রবাস বাংলা
ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোয় প্রবাসীদের স্বস্তি

Link Copied!

নিউজ ডেস্ক: ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার সময়সীমা আরো ৫ মাস বাড়ানো হয়েছে। নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। যার ফলে নির্দিষ্ট সময় করতে না পারা অনেকেই জরিমানা ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন।

রবিবার ২৮ জুলাই ওমানের শ্রম মন্ত্রণালয় এই ঘোষণা দেন। খবর আরাবিয়ান স্টোরি।

ওমানের শ্রম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, শ্রমিকদের বৈধ কর্মসংস্থানের অবস্থা সংশোধনের জন্য যে গ্রেস পিরিয়ড বা সময়সীমা আগে ৩১ জুলাই ২০২৫-এ শেষ হওয়ার কথা থাকলেও। তা এখন ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা, নতুন নিয়োগদাতা এবং শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে, এবং অনেকের আইনি জটিলতার কারণে ঘোষিত সময়ে এই সুযোগ গ্রহণ করতে পারছে না এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় চাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, সরকার ১ ফ্রেবরুয়রি থেকে ৩১ জুলাই পর্যন্ত সাধারণ ক্ষমার ঘোষণা করে। সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পেয়েছেন। যারা পূর্বে ওমানে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই ওমান ত্যাগ করতে পারছেন।

এতে আরো বলা হয়, ৭ বছরের বেশি পুরনো নিষ্ক্রিয় শ্রম কার্ডের জরিমানা বাতি- ২০১৭ সালের আগের পুনর্বাসন টিকিটের দায় মওকুফ, বিলুপ্ত কোম্পানির আর্থিক দায় থেকে অব্যাহতি

মন্ত্রণালয় সকল প্রবাসী, নিয়োগকর্তা ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে—বাতিল শ্রম কার্ড নবায়ন, কাজ পরিত্যাগের সকল ব্লক তুলে ফেলা, কর্মী স্থানান্তর ও সকল বকেয়া নিষ্পত্তি করে আইনের নিয়ে আওতায় আসা

বর্ধিত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫-এর পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এইসময় সীমার মধ্য ওমান দূতাবাসসহ, মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও অনুমোদিত চ্যানেলের মাধ্যমে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।