প্রবাস বাংলা
ঢাকাFriday , 30 January 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানে বাংলাদেশি ফ্লাইট, যাত্রীদের ফুল দিয়ে বরণ

প্রবাস বাংলা
January 30, 2026 4:36 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১৪ বছর পর করাচির আকাশে উড়ল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশ থেকে আসা এই ফ্লাইটকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় যাত্রীদেরও উষ্ণ শুভেচ্ছা জানানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে।

ফ্লাইটটি অবতরণের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি। তিনি বলেন, “গত ১৪ বছর ধরে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভাইয়ে-ভাইয়ে দূরত্ব সৃষ্টি করার ষড়যন্ত্র চালিয়ে গেছে। আজ সেই সব ষড়যন্ত্রের মৃত্যু হয়েছে।”

এদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশন এক বিবৃতিতে জানায়, উদ্বোধনী ফ্লাইটটি যাত্রীতে ছিল পরিপূর্ণ। এটি প্রমাণ করে যে, নানা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা সত্ত্বেও বাংলাদেশ ও পাকিস্তানের মানুষের পারস্পরিক ভালোবাসা ও সম্পর্ক অটুট রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই নতুন আকাশপথ দুই দেশের জনগণের যোগাযোগ ও বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এই নতুন যাত্রা দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।