প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

রমজান শুরুর তারিখ নিয়ে নতুন তথ্য ওমানের

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

মাস্কাট: ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (IAC) জানিয়েছে, বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬।

IAC জানায়, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার কথা থাকলেও সেদিন চাঁদ দেখা একেবারেই সম্ভব নয়। খালি চোখে, টেলিস্কোপে বা আধুনিক ক্যামেরা—কোনোভাবেই ওই সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে না। কারণ, অনেক জায়গায় সূর্য অস্ত যাওয়ার আগেই চাঁদ অস্ত যাবে, আবার কোথাও সূর্যাস্তের খুব অল্প সময় পরেই চাঁদ ডুবে যাবে।

এদিন বিকেলে একটি সূর্যগ্রহণও হবে। এতে প্রমাণ হয় যে সূর্যগ্রহণের পর কয়েক ঘণ্টা পর্যন্ত চাঁদ দেখা যায় না। তাই মঙ্গলবার চাঁদ দেখার কোনো বাস্তব সুযোগ নেই বলে জানিয়েছে IAC।

সংস্থাটি আরও সতর্ক করেছে, মঙ্গলবার সন্ধ্যায় কেউ কেউ ভুল করে চাঁদ দেখার দাবি করতে পারেন। কারণ ওই সময় পশ্চিম আকাশে শুক্র গ্রহ (ভেনাস) খুব উজ্জ্বলভাবে দেখা যাবে, যাকে অনেক সময় মানুষ নতুন চাঁদ ভেবে ভুল করেন।

এই কারণে যেসব দেশে চাঁদ দেখা বাধ্যতামূলক, সেখানে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

তবে বাংলাদেশ, পাকিস্তান, মরক্কো ও ইরানসহ যেসব দেশ বুধবার ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখবে, সেখানে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার বা শুক্রবার। বুধবার সন্ধ্যায় মক্কা, আবুধাবি, কায়রো ও রাবাত–এর মতো শহরে খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। সূর্যাস্তের পর প্রায় এক ঘণ্টা চাঁদ আকাশে থাকবে।

IAC জানায়, বিজ্ঞান যেখানে নিশ্চিতভাবে বলে দেয় যে চাঁদ দেখা সম্ভব নয়, সেখানে চাঁদ খোঁজার প্রয়োজন নেই। তবে শেষ পর্যন্ত প্রতিটি দেশের সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।