প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে হাইকমিশনের সহযোগিতায় আহত ফজর আলীর দেশের পথে

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক  | মালদ্বীপে গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী কর্মী জনাব ফজর আলীর দেশে ফেরার জন্য প্রয়োজনীয় বিমান টিকিট প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এয়ার টিকিট হস্তান্তর করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে উক্ত বিমান টিকিট প্রদান করা হয়। এ সময় হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) জনাব মো. সোহেল পারভেজ এবং কল্যাণ সহকারী জনাব আল মামুন পাঠান উপস্থিত ছিলেন।

জনাব ফজর আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা। তিনি বিএমইটি ছাড়পত্র নিয়ে বৈধভাবে মালদ্বীপে আগমন করেন এবং সেখানে একটি হোটেলে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত হন। কিছুদিন আগে মালেতে একটি গেস্ট হাউজে বাবুর্চির কাজ করার সময় গরম পানি পায়ে পড়ে গিয়ে তিনি গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ না থাকায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয় এবং দেশে ফেরার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

জনাব ফজর আলী আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালদ্বীপ থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

এ সময় মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম জনাব ফজর আলীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং বলেন, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় বাংলাদেশ হাইকমিশন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।