প্রবাস বাংলা
সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

পোস্টাল ব্যালট নিয়ে নিয়ে ওমান দূতাবাসের বিজ্ঞপ্তি

প্রতিবেদক
প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ

ওমান প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালট সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান বাংলাদেশ দূতাবাস মাস্কাটের।

মাস্কাট, ওমান | আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা ইতোমধ্যে “Postal Vote BD” অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন, কিন্তু এখনো নিজ নিজ পোস্টাল ব্যালট সংগ্রহ করেননি, তাদেরকে দ্রুত নিকটস্থ ওমান পোস্ট অফিসের শাখায় যোগাযোগ করে ব্যালট সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

দূতাবাস সূত্রে জানা যায়, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ সহজ ও কার্যকর করতে পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতিতে নিবন্ধনকারী ভোটারদের জন্য নির্দিষ্ট পোস্ট অফিস থেকে ব্যালট সংগ্রহ ও ভোট প্রদান শেষে পুনরায় পোস্টের মাধ্যমে ব্যালট জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, মাস্কাট আরও জানায়, পোস্টাল ব্যালট সংগ্রহের পর সকল ভোটারকে নির্ধারিত সময়সীমার মধ্যে ভোট প্রদান করে ব্যালটসমূহ যথাযথ নিয়ম অনুসরণ করে ওমান পোস্ট অফিসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের বাইরে জমাকৃত ব্যালট গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করা হয়েছে।

দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ওমান প্রবাসী বাংলাদেশিরা যেন কোনোভাবেই তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সময়মতো ব্যালট সংগ্রহ ও ভোট প্রদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, প্রবাসী ভোটাররা সচেতনভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, “Postal Vote BD” অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের জন্য পোস্টাল ভোটিং পদ্ধতিই একমাত্র বৈধ উপায় হিসেবে নির্ধারিত রয়েছে। এ বিষয়ে যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস, মাস্কাট-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - আর্ন্তজাতিক

আপনার জন্য নির্বাচিত