প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে কোম্পানির কর্মচারী থেকে মালিক বনে যাওয়া বাংলাদেশি

প্রবাস বাংলা
মার্চ ২৬, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফোরকান মাহমুদ, ওমান মাস্ককট: সঠিক পরিকল্পনা আর ইচ্ছাশক্তি থাকলেই আসে জীবনের সফলতা। কোম্পানির কাজ দিয়ে প্রবাস জীবন শুরু করলেও পরে বনে যান একই কোম্পানির মালিক। তেমনি একজন, বাংলাদেশি মালিকানাধীন ওমানের স্বনামধন্য কোম্পানি দার আল মাহারা ইঞ্জিনিয়ারিং ডিজাইনার এবং কনসালটেন্ট এর সিইও ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবুল কালাম সাজ্জাদ।

ময়মনসিংহ জেলার, মুক্তগাছা উপজেলা হায়দারাপুর গ্রামের আব্দুল হালিম মাস্টার ও হাসনা আরা বেগমের (চlর সন্তানসন্ততির) মধ্যে দ্বিতীয় সন্তান ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবুল কালাম সাজ্জাদ।

সেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে ২০০৭ সালে পাস করে, ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৯ সালে পাড়ি জমান মধ্যপ্রাচ্য দেশ ওমানে।

ওমান এসে ওমানের স্বনামধন্য কোম্পানি দার আল মাহারা ইঞ্জিনিয়ারিং ডিজাইনার এবং কনসালটেন্ট কোম্পানিতে কাজ শুরু করলেও ২০২১ সালে বনে যান একই কোম্পানির সিইও।

এখন তার কোম্পানিতে ৪০০ এর অধিক প্রেজেক্ট চলমান। তার কোম্পানিতে কাজ করছে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয়সহ ১০ জন প্রকৌশলী।

ইঞ্জিনিয়ার আবুল কালাম সাজ্জাদের প্রত্যাশা ভবিষৎ ব্যবসার আরো প্রসার ঘটিয়ে বাংলাদেশীদের কর্মস্থান সৃষ্টির মাধ্যম দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন তিনি। -বক্তব্য- ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবুল কালাম সাজ্জাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।