প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান বোউশার ব্লাড ব্যাংকের রক্তের আহ্বান

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: ওমানের মাস্কাট বোশারে অবস্থিত সেন্ট্রাল ব্লাড ব্যাংক রক্ত সংকটের কারণে দাতাদের দ্রুত রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছে।

বুধবার ১২ ফ্রেব্রুয়ারি ওমান অবজারভার লেখেন, সম্প্রতি এক ঘোষণায় ব্যাংক জানিয়েছে, O-, A-, B-, এবং AB- গ্রুপের রক্তের মারাত্মক সংকট দেখা দিয়েছে। এছাড়া AB+ এবং A+ গ্রুপের মজুদও দ্রুত কমে আসছে, যা রোগীদের প্রয়োজনীয় রক্ত সরবরাহে চ্যালেঞ্জ তৈরি করছে।

এ অবস্থায় ব্লাড ব্যাংক সাধারণ জনগণকে রক্তদানের মাধ্যমে সহযোগিতার অনুরোধ জানিয়েছে। রক্তদাতারা শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রক্তদান কেন্দ্রে গিয়ে রক্ত দিতে পারবেন।

সেন্ট্রাল ব্লাড ব্যাংক রক্তদানের জীবন রক্ষাকারী গুরুত্ব তুলে ধরে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।