প্রবাস বাংলা
ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান মাস্কাট বিমানবন্দরে প্রবেশে নতুন বিধিনিষেধ

প্রবাস বাংলা
মার্চ ৭, ২০২৬ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র নিশ্চিত ফ্লাইট টিকিটধারী যাত্রীদেরই বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

ওমান এয়ারপোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট ছাড়ার সময় ঘনিয়ে এসেছে—অর্থাৎ ফ্লাইট ছাড়ার সর্বোচ্চ ৮ ঘণ্টা আগে—তারা টিকিট প্রদর্শন সাপেক্ষে টার্মিনালে প্রবেশ করতে পারবেন। এছাড়া যাদের বৈধ এয়ারপোর্ট অ্যাক্সেস পারমিট রয়েছে তারাও টার্মিনালে প্রবেশ করতে পারবেন।

ওমান এয়ারপোর্টস এর বরাত দিয়ে ওমান অবজারভার লিখেন- বিমানবন্দরের কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং সব যাত্রীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, ওমানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) জানিয়েছে, দেশটির বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা মান বজায় রেখে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

সিএএ আরও জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ওমানের বিমানবন্দর ও এয়ারলাইন্সের মাধ্যমে নিজ নিজ দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের ভ্রমণ সহজতর করতে কাজ করা হচ্ছে। পাশাপাশি ওমানের আকাশসীমায় বিমান চলাচল কার্যকরভাবে পরিচালনার বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।