প্রবাস বাংলা
ঢাকাSunday , 22 February 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে ঈদুল ফিতরে সম্ভাব্য টানা পাঁচ দিনের ছুটি

প্রবাস বাংলা
February 22, 2026 4:54 am
Link Copied!

পিবিএন ডেস্ক: 
পবিত্র রমজান মাসের শেষের দিকে ওমানে ঈদুল ফিতরকে কেন্দ্র করে স্থানীয় ওমানি নাগরিক ও প্রবাসীদের জন্য টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয় গণমাধ্যম টাইমস অব ওমান–এর প্রতিবেদনে বলা হয়েছে, একীভূত সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী রমজানের ২৯তম দিন থেকে শাওয়ালের ৩ তারিখ পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত থাকে। সে হিসেবে ২০২৬ সালে সম্ভাব্য ছুটি বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে সোমবার ২৩ মার্চ পর্যন্ত চলতে পারে।

 

দীর্ঘ এই ছুটি পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, দেশীয় পর্যটন কিংবা স্বল্প ভ্রমণের জন্য বড় সুযোগ বলে গণমাধ্যমটি উল্লেখ করেছে। অনেকেই এ সময় জাবাল আখদার ও সালালাহর মতো জনপ্রিয় পর্যটন গন্তব্যে যাওয়ার পরিকল্পনাও করেন বলে জানা যায়।

 

জানা গেছে, ওমানের শ্রম আইনের একটি বিধান অনুযায়ী কোনো সরকারি ছুটির প্রথম দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেলে অতিরিক্ত বিকল্প ছুটি প্রদান করা হয়। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ঈদের প্রথম দিন শুক্রবার ২০ মার্চ হওয়ার সম্ভাবনা থাকায় কর্মজীবীরা বাড়তি একদিন ছুটির সুযোগ পেতে পারেন। ফলে সরকারি ও বেসরকারি—উভয় খাতের কর্মীরা পূর্ণাঙ্গ ছুটির সুবিধা ভোগ করতে পারবেন।

ছুটি শেষে ওমানের শ্রম মন্ত্রণালয় আগামী মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ থেকে অফিস-আদালত ও কর্মস্থল পুনরায় চালু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে।
তবে ছুটির চূড়ান্ত ঘোষণা নির্ভর করবে শাওয়ালের চাঁদ দেখার ওপর। এ লক্ষ্যে ওমানের ধর্ম ও দান মন্ত্রণালয়ের অধীনে গঠিত প্রধান চাঁদ দেখা কমিটি ১৯ মার্চ সন্ধ্যায় বৈঠকে বসে শাওয়ালের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।