প্রবাস বাংলা
ঢাকাWednesday , 11 March 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে ঈদুল ফিতরের ছুটি ঘোষণা

Link Copied!

পিবিএন ডেস্ক : ওমানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের জন্য ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রের প্রশাসনিক ইউনিট, অন্যান্য আইনগত প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ঈদের ছুটি শুরু হবে বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ (২৯ রমজান ১৪৪৭ হিজরি) থেকে।

ঘোষণা অনুযায়ী ছুটি চলবে সোমবার, ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত। এরপর মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ থেকে পুনরায় অফিস-আদালতের কার্যক্রম শুরু হবে।

তবে প্রয়োজনে এই সময়ের মধ্যে কর্মীদের কাজ করার অনুমতি দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রযোজ্য আইন অনুযায়ী কর্মীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পবিত্র এই উপলক্ষে শ্রম মন্ত্রণালয় ওমানের সুলতান হাইথাম বিন তারিক–এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, যেন এই ঈদ ওমানসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।