প্রবাস বাংলা
ঢাকাWednesday , 12 February 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন ওমানের রাষ্ট্রদূত

প্রবাস বাংলা
February 12, 2025 6:23 pm
Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি।

বিদায় নেওয়ার আগে প্রধান মঙ্গলবার (১২ ফ্রেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাথে সৌজন্যে সাক্ষাতে যান, ওমানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি।

এসময় প্রধান উপদেষ্টা বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় ওমানের ভিসা চালুর অনুরোধ জানান।

বাংলাদেশে নিযুক্ত ওমানের প্রথম রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আল-বুলুশি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আল বুলুশি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ-ওমান সম্পর্ক আরও জোরদার হবে। আর ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে সফলভাবে তার মেয়াদ পূর্ণ করার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা ওমান- বাংলাদেশ দু,দেশের সম্পর্ক সুদৃঢ় করতে বড় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত জানান, ওমানে এখন প্রায় ৭ লাখ বাংলাদেশি অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।