প্রবাস বাংলা
ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের জন্য ৭ বছর ভাতা

প্রবাস বাংলা
September 16, 2026 6:26 pm
Link Copied!

পিবিএন ডেস্ক : প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জীবনমান উন্নয়ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে ভাতা প্রদান করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

এই কর্মসূচির আওতায় যোগ্য প্রতিবন্ধী সন্তানদের প্রতি মাসে ২ হাজার টাকা হারে বছরে এক কিস্তিতে ২৪ হাজার টাকা করে সর্বোচ্চ ৭ বছর ভাতা দেওয়া হয়। অর্থাৎ একজন সুবিধাভোগী ৭ বছরে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা ভাতা পেতে পারেন।

প্রতিবছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হয়।

আগ্রহী প্রবাসী কর্মী বা তাঁদের পরিবারের সদস্যরা বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অনলাইন পোর্টাল থেকে আবেদন করতে পারবেন।

প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের কল্যাণে বিভিন্ন সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিস্তারিত জানতে যোগাযোগ

📞 দেশ থেকে (টোল-ফ্রি): ১৬১৩৫
📞 বিদেশ থেকে: +৮৮০৯৬১০১০২০৩০
🌐 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।