প্রবাস বাংলা
ঢাকারবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে বাংলাদেশ দূতাবাস ও স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রবাস বাংলা
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোহাম্মদ ওসমান চৌধুরী, আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও বাংলাদেশ স্কুল যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

সকাল সাড়ে সাতটায় দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা সৈনিকদের স্মরণ করা হয়। দূতাবাসের কর্মরত সকল কর্মকর্তা- কর্মচারী, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশী স্কুল, বাংলাদেশ সমিতি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ উল্লেখযোগ্য বাংলাদেশী প্রবাসীরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসে কর্মসূচি শুরু করেন। মান্যবা রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং উপস্থিত বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গও তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। আপনারা কি বক্তাগণ তাদের বক্তব্যে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানাবিধ আলোচনা এবং ১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে উপহার দিয়েছেন বাংলা ভাষা। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃতি আদায় ও শহিদদের চূড়ান্ত আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। মাতৃভাষার মর্যাদা ও সম্মানকে সমুন্নত রাখতে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান। রাষ্ট্রদূত তারেক আহমেদ তাঁর বক্তব্যে ভাষা শহিদ, মুক্তিযুদ্ধে শহিদ ও জুলাই- আগস্ট ছাত্র- গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে আবুধাবিস্হ শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে অস্থায়ী শহীদ মিনারে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পুস্পস্তবক অর্পণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে আমিরাত ইসলামিক প্রাইভেট স্কুল, জেমস স্কুল ও পাকিস্তান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষকদের সম্মিলিত গান সহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।। মহান ভাষা আন্দোলনের শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ২৪ এর জুলাই- আগস্ট এর শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।