প্রবাস বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ইফতার সামগ্রী উপহার প্রদানকালে অধ্যক্ষ নুরুল আমিন

প্রবাস বাংলা
মার্চ ১৩, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে কোনো বৈষম্য থাকবে না, ফটিকছড়িতে ইফতার সামগ্রী উপহার প্রদানকালে অধ্যক্ষ নুরুল আমিন।

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে।

তিনি (১৩ মার্চ) বৃহস্পতিবার ফটিকছড়ি পৌরসভার সিএনজি শ্রমিক ও নারী শ্রমিকদের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী উপর বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

ইফতার সামগ্রী বিতরণকালে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর আমীর নাজিম উদ্দীন ইমু, সাবেক আমীর মাস্টার নাজিম উদ্দীন সিকদার ৷ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি গাজী বেলাল, পৌরসভা জামায়াতের সভাপতি জিয়াউল হক রুবেল, পৌরসভা সেক্রেটারি তারেক, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইরান কাদের চৌধুরী, শ্রমিক নেতা ইব্রাহিম খলিল, মাওলানা আলী হোসেন, গিয়াস উদ্দিন রুবেল, শিবির নেতা ইসমাঈল, লেলাং শ্রমিক নেতা সেলিম, যুবনেতা জামশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।