প্রবাস বাংলা
ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে হবে দেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলার

প্রবাস বাংলা
মার্চ ২৮, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান।

ওমানে বসবাসরত বাঙালিরা মুখিয়ে থাকে। বৈশাখী মেলার জন্য এবং বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, প্রতিবছর আয়োজন করে থাকে বিশাল বৈশাখী মেলা। গত বছর ৪ হাজার লোকের আয়োজন থাকলেও লোক সমাগম বেড়ে হয় দ্বিগুণ। ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। সার্ভিস রোড এবং মেইনরোড সহ পুরো এলাকায় ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়। সবকিছু সামাল দিতে অনেক হিমশিম খেতে হয় ক্লাব কর্মকর্তাদের।

এবার ক্লাব কর্তৃপক্ষ সবকিছু মাথায় রেখে আনুমানিক পাঁচ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে। আয়োজন করতে যাচ্ছে বৈশাখী মেলার। আগামী মাসের ১৮ তারিখ শুক্রবার এই মেলা অনুষ্ঠিত হবে। বিশাল এলাকায় জুড়ে থাকবে বৈশাখী মেলার বিভিন্ন ইভেন্ট। বিশাল ময়দানে থাকছে বৈশাখী মঞ্চ। এই মঞ্চে খ্যাতিমান্ শিল্পীরা অংশ নেবে। থাকবে আবহমান বাংলার জারী সারি ভাটিয়ারি ও বাউল গানের আসর। একতারা হাতে লালন কন্যারা বৈরাগী বেশে কাঁপাবে মঞ্চ। মধুর সুরে ভান্ডারী গানে ডোলের তালে তালে দোল খাবে দর্শকরা। আরো থাকছে হাসন রাজার ভক্ত অনুরক্ত রা।

ঢাকা-চট্টগ্রাম- নোয়াখালী- উত্তরবঙ্গ এবং কুমিল্লা উইংস ও বিভিন্ন গ্রুপ তাদের আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য তোলে ধরবে নিখুঁতভাবে। বিপুলসংখ্যক স্টলে থাকবে রকমারি সব বাংলাদেশী পন্যের সমাহার। বাংলাদেশের সব অঞ্চলের ভিন্ন ভিন্ন স্বাদের খাবারের স্টল সকলের নজরে আসবে।গুনে মানে স্বাদে অতুলনীয় এই ঐতিহ্যবাহী খাবার শুধু বৈশাখী মেলায় পাওয়া যাবে।

মহিলাদের জন্য আছে বিভিন্ন শুটিং স্পট ও ফটো ফ্রেম। এই বিশেষ দিনের স্মৃতি ধরে রাখা যাবে সেই স্মৃতির অ্যালবামে। ক্রীড়া প্রতিযোগিতায় থাকছে বিভিন্ন ইভেন্ট। বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা(কুস্তি খেলা)।হাডুডু সহ গ্রাম বাংলার সব ধরনের খেলাধুলার স্থান পাবে এই আসরে। ছেলে বুড়ো সকলের জন্য আছে ওয়াটার গেম। বিশাল সুইমিংপুলে আছে সাঁতার কাটার সুযোগ। আছে আরো বিভিন্ন রকমের খেলাধুলার রাইডস। ছায়াঘেরা দৃষ্টিনন্দন সবুজের সমাহার আর নীল রঙের পানির খেলা সাথে মুক্ত বাতাসে সকলের মন জুড়িয়ে যাবে।

আরো বিস্তারিত জানতে চোখ রাখুন সোশ্যাল ক্লাবের এই পেইজে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।