প্রবাস বাংলা
ঢাকাSaturday , 29 March 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে মুক্তি পাচ্ছে ৫৭৭ জন বন্দি

Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: পবিত্র পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীসহ ৫৭৭ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক।

শনিবার (২৯ মার্চ) ওমান রয়্যাল পুলিশ (আরওপি) স্থানীয় নাগিরক ও প্রবাসীদের জন্য রাজকীয় ক্ষমা জরির এই ঘোষণা দেন।

টাইস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, ১৪৪৬ হিজেরীর ঈদুল ফিতর উপলক্ষে সুলতান বিভিন্ন অপরাধের দায়ে দণ্ডিত ৫৭৭ জন বন্দির সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। দ্রুততম সময়ে তাদের মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য যে, প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা এবং ওমানের বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে জেল বন্দীদের মুক্তি দেন সুলতান।

প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদের শাসনামল থেকেই এই রেওয়াজ চলে আসছে। বর্তমান সুলতান হাইথাম বিন তারিকও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।