প্রবাস বাংলা
ঢাকাMonday , 31 March 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানপ্রবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এমএন আমিন

Link Copied!

ঈদ শুভেচ্ছা বার্তা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওমানপ্রবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এমএন আমিন।

রবিবার (৩০ মার্চ) এক বার্তায় এমএন আমিন বলেন, ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করে।

পাশাপাশি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি ওমানপ্রবাসীসহ সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

তিনি আরো বলেন, দেশের ঈদ মানেই এক অন্যরকম আবেগ, ভালোবাসা আর উৎসবের আমেজ। পরিবার-পরিজনের সাথে আনন্দঘন মুহূর্ত, সবার একসাথে ঈদের নামাজ আদায়, আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানো- সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। কিন্তু প্রবাসীদের ঈদ কিছুটা ভিন্ন। এখানে নেই সেই চিরচেনা ঈদের আমেজ, নেই প্রিয়জনদের সান্নিধ্য।

আত্মীয়-স্বজন ছাড়া ঈদ আসলে সম্পূর্ণ আনন্দদায়ক হয়ে ওঠে না। দেশের ঈদ যেখানে পরিবার, বন্ধু-বান্ধব আর আত্মীয়দের সাথে আনন্দ-উৎসবে কাটে, সেখানে প্রবাসীদের ঈদ কিছুটা নিঃসঙ্গতার ছোঁয়া বয়ে আনে। ফোনের পর্দায় ভেসে ওঠা পরিবারের হাসিমুখ দেখে কিছুটা স্বস্তি পেলেও, কাছাকাছি থাকতে না পারার কষ্টটা থেকেই যায়।

পরে, এমএন আমিন ঈদুল ফিতর উপলক্ষে ওমান প্রবাসী ও বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।