
নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় শেষ করে ধারাবাহিকভাবে শহীদ পরিবারগুলোর সাথে ঈদের কুশল বিনিময় করেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
সোমবার (৩১ মার্চ) তারই অংশ হিসেবে মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আবুল কাশেম-এর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন তিনি। আমীরে জামায়াত শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং মহান আল্লাহর দরবারে শহীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আব্দুর রহমান মূসাসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
শহীদ আবুল কাশেম চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার ৪ জন কন্যা সন্তান রয়েছে। ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে তিনি নিহত হন।