
নিউজ ডেস্ক: সঙ্গত কারণে বন্ধ থাকা ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৈশাখী মেলা আগামী ৯ মে শুক্রবার।
পূর্বের লোকেশন, আল সোয়াদী ওয়াটার পার্ক, বারকা সুলতানাত অব ওমানে অনুষ্ঠিত হবে।
তবে, টিকিট ছাড়া কাউকে অনুষ্ঠান স্থলে না আসার অনুরোধ জানিয়েছে ক্লাব কতৃপক্ষ।
তারা জানিয়েছে, বৈশাখী মেলার স্থান CCTV এর আওতা ভুক্ত থাকবে। কেউ বিশৃঙ্খলা করলে তাকে আইনের আওতায় আনা হবে। এবং সেখানে ভিডিও ধারণ কঠোর নির্দেশ শৃঙ্খলা বাহিনী প্রধানের।
সড়কে গেটে পার্কে থাকবে বিপুল সংখ্যক সাদা ও কালো পোশাকধারি স্ট্রং সিকিউরিটি ফোর্স ও শতাধিক ভলান্টিয়ারস। সাথে ক্লাব ও ক্লাবের সকল উইংস এর সদস্যরা ও কমিউনিটির সচেতন মহল কাজ করবে একযোগে। পার্শ্ববর্তী যেসব থানা আছে ওদেরকে ইনফর্ম করা হয়েছে এবং রীতিমতো পুলিশ টহল থাকবে।
যাতে কোন ধরনের অঘটন না ঘটে সে ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ থাকবে হার্ড লাইনে। নিরাপত্তার প্রশ্নে এক বিন্দুও ছাড় দেবে না বলে জানিয়ে দেন শৃঙ্খলা কমিটির প্রধান। তিনি আরও জানান টিকিট ছাড়া কোনো লোক গেইটের আশে পাশ দাড়াতে দেওয়া হবেনা। মেলা প্রাঙ্গনে সর্বত্র ভিডিও ধারণ করার ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে ধারণক্ষমতার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। তাই ক্লাব কর্তৃপক্ষ ধারণ ক্ষমতার বাইরে টিকেট ইস্যু করা সম্ভব নয়। সুতরাং যারা টিকেট পাননি তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সোশ্যাল ক্লাব আপনাদের ক্লাব। যারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা যেন এমন আচরণ না করেন যাতে ক্লাবের বদনাম হয়। সুতরাং ক্লাব ও দেশের ইমেজ রক্ষা করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন ক্লাবের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সম্মানিত মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ।











