প্রবাস বাংলা
ঢাকাThursday , 8 May 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম মাস্কাট এয়ারলাইন্সের ফ্লাইট দূতাবাসের নতুন উদ্দ্যােগ

Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ফ্লাইট টিকেটের মূল্য হ্রাস এবং মাস্কাট-ঢাকা ও চট্টগ্রামে অতিরিক্ত ফ্লাইট সংযোজন প্রসঙ্গে ওমানে বাংলাদেশ দূতাবাস ও ওমানে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারীদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দূতাবাসের বিশেষ উদ্যোগে, সালতানাত অব ওমান হতে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স, ওমান এয়ার, সালাম এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এর প্রতিনিধি দলের সাথে দূতাবাসে বিশেষ সভার আয়োজন করা হয়।

এসময় প্রতিনিধিদের সাথে মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি কথা বলেন।

মান্যবর রাষ্ট্রদূত ঈদ উপলক্ষে ফ্লাইটের টিকেটের মূল্য হ্রাস এবং মাস্কাট-ঢাকা/চট্টগ্রামে অতিরিক্ত ফ্লাইট সংযোজনের জন্য প্রতিনিধি দলকে বিশেষ অনুরোধ করেন।

মন্যবর রাষ্ট্রদূতের আহবানে সাড়া দিয়ে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে মর্মে প্রতিনিধি দল মান্যবর রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।