প্রবাস বাংলা
ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

আইইবি এর ওমান চ্যাপ্টার এর কমিটি অনুমোদন

প্রবাস বাংলা
মে ২৫, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ওমান চ্যাপ্টার এর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা, ওমান কমিউনিটির পরিচিত মূখ প্রকৌশলী মো. আমিনুর ইসলামকে চেয়ারম্যান ও প্রকৌশলী জুবায়ের আলীকে সম্পাদক করে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ওমান চ্যাপ্টারের ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার ২৪ মে আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আইইবি ওমান ওভারসিজ চ্যাপ্টার থেকে প্রাপ্ত নির্বাহী কমিটি ও স্থানীয় কাউন্সিল গঠনের প্রস্তাবনা গত ২৩ অনুষ্ঠিত আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের ৬৪৮তম সভায় নিম্নোক্তভাবে অনুমোদিত হয়েছে।

আইইবি ওমান কমিটির নতুন নেতারা হলেন- চেয়ারম্যান প্রকৌশলী মো. আমিনুর ইসলাম (সিআইপি), ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শরীফ খান, সম্পাদক প্রকৌশলী জুবায়ের আলী এবং স্থানীয় কাউন্সিল সদস্য দুইজন হলেন- প্রকৌশলী নুরুজ্জামান হোসাইন ও প্রকৌশলী আনোয়ার হোসাইন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৪ অক্টোবর আইইবির সদর দপ্তর রমনায় প্রতিষ্ঠানের সদস্যদের দ্বারা আহ্বানকৃত এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং (ইওজিএম) ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই মিটিংয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৮০০ এর বেশি প্রকৌশলী উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজুকে প্রেসিডেন্ট ও প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খানকে সাধারণ সম্পাদক করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ওমানের ঘোষিত নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন ওমান কমিউনিটির নেতৃবৃন্দ।

(আইইবি) ওমান ওভারসিজ চ্যাপ্টার চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, প্রকৌশলী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি), আক্কেলপুর উপজেলা, জয়পুরহাট জিয়াউর রহমান ফাউন্ডেশন(ZRF), ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (AEB), বিএনপির কেন্দ্রীয় কমিটি ওমান, প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল, ডুয়েট শাখা, ওমান সোশ্যাল ক্লাব এর আজীব সদস্য ও উত্তরবঙ্গ উইংসের কার্যকরী সদস্যসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের যুক্ত রয়েছেন এবং দায়িত্ব পালান করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।