প্রবাস বাংলা
ঢাকাFriday , 30 May 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাতারে যুবদলের আলোচনা

Link Copied!

রমজান আলী জিসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাতারস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ মে (বুধবার) সন্ধ্যায় রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে এ আয়োজনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাতার প্রবাসী প্রকৌশলী আমানত হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা গাজী কাউসার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এ আর মামুন খান।

এ সময় আরও বক্তব্য রাখেন কাতার যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ আব্দুর রহিম বাদশা, মামুন মৃদা, কামরুল হাসান, মাসুদ রানা, রাজু ফরাজি, ইমরান রাজু প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও রাজনৈতিক দর্শনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তার আদর্শ বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।”

আলোচনা সভা শেষে শহিদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় কাতার যুবদলের প্রতিটি ইউনিটকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান যুবদল নেতা আব্দুর রহিম বাদশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।