প্রবাস বাংলা
শুক্রবার , ৩০ মে ২০২৫ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার ঈদ পুনর্মিলনীর আগে প্রস্তুতি সভা

প্রতিবেদক
প্রবাস বাংলা
মে ৩০, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

রমজান আলী জিসান : আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী দোহার জেদিদ এলাকার আমানউল্লাহ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আসন্ন অনুষ্ঠানের উপ-পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া এবং সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন সি. এম. হাসান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব আলহাজ্ব নাসির উদ্দিন তালুকদার।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমাদ আইকন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন লিমন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক নোমান ইউসুফ ও হোসেন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকগণ ইফতেখারুল ইসলাম (রাজশাহী), খাইরুল ইসলাম (সিলেট), মাহবুবুল আলম পিন্টু (ময়মনসিংহ), সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা আঞ্জুমান আরা রুমা, উপ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ওসমান এবং সদস্য হালিমা আক্তার, আমিনুল ইসলাম বুলবুল ও একরামুল হক রনি প্রমুখ।

সভা শেষে উপস্থিত অতিথিদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে অনুষ্ঠান সফল করার বিষয়ে সকল সদস্য একমত পোষণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার একটি মানবিক ও সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - জাতীয়