প্রবাস বাংলা
ঢাকাFriday , 30 May 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমান বিমানবন্দরে আটকে পড়া দুই নারী দেশে ফিরেছে

Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক:‘ ওমান বিমানবন্দরে আটকে পড়া ২ বাংলাদেশি নারীকে অবশেষে দেশে পাঠালেন ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাট।

জানা যায়, গত ২৯ মে, ২০২৫ মাস্কাট বিমানবন্দরে আটকেপড়া ০২ জন বাংলাদেশি নারী। তারা ওমানে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

তাদের মধ্যে একজন মিতু (যার পাসপোর্ট নং-A14236943) অপরজন শিল্পী বেগম যার (পাসপোর্ট নং-EA0123019),

এই দুই ওমান প্রবাসী বাংলাদেশি গৃহকর্মী দেশে যাওয়ার উদ্দ্যেশ্য মাস্কাট টু ঢাকা বিমান টিকেট করেন। কিন্তু, মাস্কাট বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করে বোর্ডিং ব্রিজে পৌঁছতে দেরি হলে, ফ্লাইট দুই নারীকর্মীকে রেখেই ঢাকার উদ্দেশ্যে মাস্কাট বিমানবন্দর ছেড়ে যায়। এতে বিপাকে পড়ে এই দুই নারী।

পরে, ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি দূতাবাসকে অবহিত করলে, তাৎক্ষণিকভাবে দূতাবাস তাদের টিকেট প্রদানপূর্বক পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।