প্রবাস বাংলা
ঢাকাSunday , 1 June 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

Link Copied!

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখা। এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ মে) রাতে দুবাইয়ের মৌরি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল মনসুর।

দুবাই বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, দুবাই বিএনপির সহ সভাপতি জানে আলম জনি, দুবাই যুবদল সভাপতি ইউনুছ বাচ্চু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হিরো করিম, লায়ন ওসমান চৌধুরী, আবদুস সাত্তার, ইয়াছিন আরাফাত, আনোয়ার হোসেন, আলাউদ্দিন, আবদুল্লাহ আব্বাস, আবদুল মন্নান ও মোহাম্মদ ইমাম প্রমুখ।

পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।