প্রবাস বাংলা
ঢাকাThursday , 27 February 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র রমজান উপলক্ষে ওমান সুলতানের শুভেচ্ছা বার্তা

প্রবাস বাংলা
February 27, 2025 7:39 am
Link Copied!

ওমান মাস্কাট: পবিত্র মাহে রমজান মাসের আগমনে ওমানের সুলতান হাইথাম বিন তারিক স্থানীয় ওমানী ও বিভিন্ন দেশের নাগরিক এবং আরব ও ইসলামি দেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন।
ও শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় সুলতান তার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন এই পবিত্র মাসে সকল মুসলমানের ওপর দয়া ও বরকত বর্ষিত হয়, কল্যাণ ও সফলতা বিরাজ করে এবং সৎকর্মের প্রতিদানগুলো মহান আল্লাহ বহুগুণে বৃদ্ধি দেয়।

একই সাথে, বিভিন্ন দেশের নেতারা সুলতান ও ওমানের জনগণের প্রতি শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি সুলতানের সব সৎ কাজগুলো কবুল করেন এবং তাদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন।

তারা আরও বলেন, যাতে রমজানের এই বরকতময় মাস বারবার কল্যাণ ও রহমত নিয়ে ফিরে আসে।

উল্লেখ্য, আগামী শনিবার (০১ মার্চ) থেকে শুরু হতে পারে সৌদি আরব, ওমান সহ বিশ্বের বহু পবিত্র মাহে রমজান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।