প্রবাস বাংলা
ঢাকাThursday , 5 June 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে ৬৪৫ বন্দির সাজা ক্ষমা করলেন মহামান্য সুলতান

Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: ওমানে ৬৪৫ জন বন্দির সাজা ক্ষমা করলেন ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক।

ঈদুল আযহা উপলক্ষে ওমানের বৃহস্পতিবার বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৬৪৫ জন ওমানি ও প্রবাসী এবং বিদেশি বন্দীর এই ক্ষমা ঘোষণা করা হয়।

এরাবিয়ান স্টোরি স্থানীয় গণমাধ্যম জানান, রয়েল ওমান পুলিশ (আরওপি) এর একটি সরকারী সূত্র অনুসারে, ১৪৪৬ হিজরির পবিত্র ঈদুল আযহার উপলক্ষে এবং বন্দীদের পরিবারের কথা বিবেচনা করে মহামান্য সুপ্রিম কমান্ডারের রাজকীয় ক্ষমা ঘোষণা করেন। দ্রুততম সময়ে তাদের মুক্তি দেওয়া হবে।

সাধারণ ক্ষমা পাওয়া ৬৪৫ জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক রয়েছে। তবে এর মধ্যে কতজন প্রবাসী বাংলাদেশী রয়েছেন, তা জানা যায়নি।

প্রতি বছর দুই ঈদ, ওমানের জাতীয় দিবস এবং দেশটির বিশেষ বিশেষ দিন উপলক্ষে জেল বন্দীদের মুক্তি দেন মহামান্য সুলতান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।