প্রবাস বাংলা
ঢাকাTuesday , 10 June 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

কাতারে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Link Copied!

রমজান আলী জিসান, কাতার : বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা-কাতার-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

গত ৭ জুন ২০২৫, শনিবার সন্ধ্যায় দোহার জেদ্দিদ এলাকার সুলতান ডাইন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে মোহাম্মদ সালাহ উদ্দিনকে সভাপতি, বিপ্লব ভূঁইয়াকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ এরশাদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।

সংস্থার সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য ও বিষয় নির্ধারণী কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল মুনচুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা।

সাধারণ সভা প্রস্তুতি উপ-পরিষদের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও সদস্য সচিব আলহাজ্ব নাসির উদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন আব্দুল হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমন্বয়কারী সি. এম. হাসান।

সভার অন্যতম অংশ ছিল শোক প্রস্তাব উপস্থাপন ও মোনাজাত, যা পরিচালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন আহমাদ আইকন। বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া।

সভায় আরও বক্তব্য রাখেন: যুগ্ম সাংগঠনিক সম্পাদক নোমান ইউসুফ, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম (রাজশাহী), হাফিজুল হক কনক (খুলনা), খাইরুল ইসলাম (সিলেট), মাহাবুবুল আলম পিন্টু (ময়মনসিংহ) প্রমুখ।

ঈদ আনন্দের অংশ হিসেবে আমিনুল ইসলাম বুলবুল ও নাঈম নাহিদ ইসলামিক সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মোহাম্মদ ইসমাইল মুনচুর ১০১ সদস্যের নতুন কমিটির মধ্যে ‘সুপার সিক্স’ এর নাম ঘোষণা করেন।

তারা হলেন: সভাপতি: মোহাম্মদ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি: আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক: বিপ্লব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ মহিউদ্দিন আহমাদ আইকন, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ এরশাদুল আলম, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক: খাইরুল ইসলাম

কমিটির বাকি ৯৫ জন সদস্যের নাম আগামী ৮ জুন, রবিবার প্রকাশ করা হবে এবং সকলকে আনুষ্ঠানিকভাবে পরিচিত করানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।