
প্রবাস বাংলা ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে চট্টগ্রামবাসীরদের প্রথম ও ৩০ বছরের পুরনো সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি ইউকে এর উদ্যোগে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস । গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার পুর্ব লন্ডনের চাটগাঁ ভবনের আইরা রেষ্টূরেন্টে আয়োজিত অনুষ্ঠানে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত বিভিন্ন পেশার চট্টগ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ বাংলাদেশী শিশু সামিহা মাহজাবিন এর পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য জনাব বজলুর রহমান।
চট্টগ্রাম সমিতি ইউকে এর সেক্রেটারি মৌসুমী চৌধুরী জয়া এর সন্চালনায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি ইউকে এর চেয়ারপার্সন জনাব নাজিম উদ্দিন। তিনি অনুষ্ঠানে আগত নতুন ও পুরাতন সদস্যদের চট্টগ্রাম সমিতি ইউকে এর বৃহৎ ফ্ল্যাট ফরমে স্বাগত জানান এবং চট্টগ্রাম সমিতি ইউকে এর ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আহবান জানান।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে শহীদ দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শিশুদের পুরস্কার বিতরণ করা হয়। এই পর্বে সহযোগিতা করেন ইকবাল খান, ইফতেকার চৌধুরী ও ইফতি আহমেদ
অনুষ্ঠানে ভাষা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলমগীর খান, শেলী নিজাম, ফোরকানুল কাদের, তসলিমা খানম, সেলিম হোসাইন,গোল নাহার খান,ইকবাল খান, আবদুল মান্নান,ব্যারিস্টার ফারজানা আফরোজা।
তাছাড়াও অনুষ্ঠানে আগত নতুন সদস্যদের পরিচয় পর্ব পরিচালনা করেন চট্টগ্রাম সমিতি ইউকে এর চেয়ারপার্সন জনাব নাজিম উদ্দিন।
দুপুরের আপ্যায়নের পরে শহীদদের স্মরণে গান ও কবিতা আবৃত্তি পর্ব শুরু হয় ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইফতেকার চৌধুরী,সেলিম হোসাইন ও নাসিরুল আজম ।

