প্রবাস বাংলা
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে ট্রাফিক জরিমানা ছাড়ের নামে প্রতারণা সতর্ক করছে পুলিশ

প্রবাস বাংলা
জুন ১৬, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ওমান মাস্কাট: ওমানে ট্রাফিক ফাইন ছাড়ের নামে প্রতারণা, রয়্যাল ওমান পুলিশ এর সতর্কবার্তা ৪০% ডিসকাউন্টের ভুয়া ওয়েবসাইট নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান।

রয়্যাল ওমান পুলিশ (ROP) ট্রাফিক জরিমানার ৪০ শতাংশ ছাড় সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞাপন নিয়ে সতর্কতা জারি করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রচারণার সঙ্গে ওমান পুলিশের (ROP)-এর কোনো সম্পর্ক নেই এবং এটি একটি অনলাইন প্রতারণা চক্রের কাজ।

এক্স ( টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, রয়্যাল ওমান পুলিশ ROP জানায়, “ট্রাফিক ভায়োলেশন পরিশোধে ৪০% ছাড় দেওয়া হচ্ছে বলে যে ওয়েবসাইট বা বিজ্ঞাপন প্রচার হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

এই ধরনের ভুয়া বার্তা সাইবার প্রতারণা বা তথ্য চুরির উদ্দেশ্যে ছড়ানো হয়ে থাকে। তাই জনগণকে অফিসিয়াল সোর্স ব্যতীত কোনো লিংকে না ঢোকার এবং সন্দেহজনক লিংক বা বার্তা পেলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সবাইকে অনুরোধ করেছে, সাইবার নিরাপত্তা বজায় রাখতে সচেতন থাকতে এবং এমন কোনো ভুয়া ওয়েবসাইট বা মেসেজে প্রতিক্রিয়া না জানাতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।