প্রবাস বাংলা
ঢাকাFriday , 31 January 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব প্রবাসী শ্রমিকের রুমে ড. আসিফ নজরুল

প্রবাস বাংলা
January 31, 2025 7:34 pm
Link Copied!

প্রবাস ডেস্ক: রিয়াদ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারজ এলাকায় মাজরা(কৃষি খামার)তে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ খবর নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তাদের সাথে ঘুরে ঘুরে তাদের হাতে মরুর বুকে গড়ে ওঠা কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন।উপদেষ্টা তাদের সব সুবিধা অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানের বিষয়ে সরকার কাজ করছে মর্মে তাদেরকে আশ্বস্ত করেন।উপদেষ্টা তাদের বসবাসের জায়গাও ঘুরে দেখেন এবং তাদের খাবারের বিষয় ও খোঁজ নেন।তিনি তাদেরকে এত কষ্ট করে উর্পাজিত রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের যেকোন প্রয়োজনে দূতাবাসের সহযোগিতা নিতে তাদেরকে পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।