প্রবাস বাংলা
ঢাকাThursday , 20 March 2025
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

ওমানে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানালো লুলু এক্সচেঞ্জ

প্রবাস বাংলা
March 20, 2025 11:31 pm
Link Copied!

প্রবাস বাংলা ডেস্ক: ওমানে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিম, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ওমান লুলু এক্সচেঞ্জের বিজনেস ম্যানেজার এবং বাংলাদেশ বিজনেস প্রধান আহমাদ উল্লাহ।

এসময় দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ রাফিউল ইসলাম, পিএসসি, ও প্রথম সচিব (শ্রম কল্যাণ) আসাদুল হক উপস্থিত ছিলেন।

দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে শুভেচ্ছা বিনিময়কালে, ওমান থেকে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধকরণ, হুন্ডি প্রতিরোধে করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন লুলু এক্সচেঞ্জের বাংলাদেশি বিজনেস প্রধান আহমাদ উল্লাহ। একইসাথে লুলু এক্সচেঞ্জের পক্ষ থেকে বাংলাদেশী প্রবাসীদের জন্য নেয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিতও করেন তিনি।

উল্লেখযে, লুলু এক্সচেঞ্জ ওমানের বৃহত্তম মানি এক্সচেঞ্জগুলোর মধ্য একটি। এটি ওমানে মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলির মধ্যে একটি, বিশ্বাস্ত মানি এক্সচেঞ্জ হিসেবে ‘Oman’s Most Trusted Brand Awards 2023-24 তে ভূষিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।