প্রবাস বাংলা
ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার মৌসুমি ফল উপহার পেলেন কাতারের আমির

প্রবাস বাংলা
জুন ২৫, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

রমজান আলী জিসান, কাতার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি-এর প্রতি সম্মানসূচক শুভেচ্ছা হিসেবে মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে।

আজ ২৫ জুন ২০২৫, বুধবার, বাংলাদেশ সময় বেলা ৩টায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপহারসামগ্রী হস্তান্তর করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী।

এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন।
উপহার গ্রহণ করেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের পরিচারক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ সহযোগিতায় একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। এর জন্য বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাতার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত ২৩ জুন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মৌসুমি ফল উপহার কাতারে পাঠানো হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।