প্রবাস বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আর্ন্তজাতিক
  3. কবিতা-ছড়া
  4. খেলাধুলা
  5. গল্পসমূহ
  6. চাকরির খবর
  7. জাতীয়
  8. দূতাবাস
  9. ধর্ম
  10. প্রথম পাতা
  11. প্রবাস জীবন
  12. প্রবাস নিউজ
  13. প্রযুক্তি
  14. বিশ্ব
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অধিকার বিষয়ক সেমিনার আয়োজন

প্রবাস বাংলা
জুন ২৬, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় তথ্য অধিকার বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠানে এভিয়েশন খাত নিয়ে কাজ করা সাংবাদিকবৃন্দের পাশাপাশি বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সেমিনারে উপস্থিত ছিলেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক উদ্বোধনি বক্তব্যে আগত সাংবাদিকদের সেমিনারে অংশগ্রহণের জন্য ধন্যবান জানান। উক্ত সেমিনারে তথ্য অধিকার আইন, আইনের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, সংশ্লিষ্ট বিধি ও প্রবিধি এবং এসবের বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে বক্তব্য প্রদান করেন বিমানের প্রধান তথ্য প্রদানকারী কর্মকর্তা মহাব্যবস্থাপক জনসংযোগ জনাব এ.বি.এম. রওশন কবীর এবং উপ-মহাব্যবস্থাপক লিগ্যাল অ্যাফেয়ার্স জনাব মোঃ আল মাসুদ খান।

অনুষ্ঠানে সাংবাদিকদের বিমান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মহোদয়। বিমান ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক সহযোগিতা এবং জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে আশা প্রকাশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।